ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৪:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৪:৩০:৪৮ অপরাহ্ন
প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আব্দুল গনি (৪০) নামের এক প্রবাসীর পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার সকালে ঘোড়াশালের রেললাইনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই মনির হোসেন জানান, আব্দুল গনি প্রায় দেড় যুগ ধরে সিঙ্গাপুরে কাজ করছিলেন এবং সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছিলেন। চলতি মাসের ২৯ তারিখে তার আবার সিঙ্গাপুরে ফেরার কথা ছিল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে গনির স্ত্রী ফোন বন্ধ থাকায় বিষয়টি তাকে জানান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ও পলাশ থানা পুলিশকে অবহিত করা হয়। গনির মোবাইল নম্বর রাত ৭টার পর থেকে বন্ধ থাকলেও রাত ১টা ৪১ মিনিটে এবং ফজরের নামাজের সময় কিছুক্ষণ খোলা পাওয়া যায়, তবে পুনরায় তা বন্ধ হয়ে যায়। ভোরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে মরদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন।

মনির হোসেন দাবি করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন ও হত্যার বিচার দাবি করেছেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজিম উদ্দিন জানান, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়রা সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝপথে রেললাইনের নিচে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নিহতের ভাই মনির হোসেন তার পরিচয় নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা