ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টগ্রামে কলেজ ছাত্রী মিম’কে ধর্ষণের পর হত্যা !

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৪:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৪:২৪:৩২ অপরাহ্ন
চট্টগ্রামে কলেজ ছাত্রী মিম’কে ধর্ষণের পর হত্যা ! চট্টগ্রামে কলেজ ছাত্রী মিম’কে ধর্ষণের পর হত্যা !
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মেধাবী শিক্ষার্থী মিমকে (১৮) ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠেছে। 

গত বৃহস্পতিবার সকালে পৌরবাজার সিনেমা হলের পিছনের গলিতে ফকিরাপুল প্রফেসরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা ওই বাসা থেকে চিৎকার শুনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর দরজা খোলা পেয়ে তারা মিমের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। প্রতিবেশী এক প্রত্যক্ষদর্শী জানান, মেয়েটি খুব ভদ্র ও মেধাবী ছিল। এমন নির্মম মৃত্যুর কথা আমরা কল্পনাও করতে পারিনি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। 
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনায় কেনও প্রতিরোধ গড়ে উঠছে না। মানবাধিকারকর্মীরা বলছেন, দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর