ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত

রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১১:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১১:৩০:২৬ অপরাহ্ন
রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ভরনিয়া হাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় পঞ্চগড়-বোদা ফুটবল দল বীরগঞ্জ সলিডিটি ফুটবল দলকে  ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন। 

ভরনিয়া হাট ফুটবল ক্লাবের আয়োজনে এবং ধর্মগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর বারীর সভাপতিত্বে চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের সাবেক মহাসচিব ডা.আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের সাম্ভাব্য এমপি প্রার্থী আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, ভরনিয়া হাট ফুটবল ক্লাবের সভাপতি সাজেমান সাজু,সেক্রেটারী নাহিদুর রহমান, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম প্রমূখ।

খেলার ধারাভাষ্যে ছিলেন তোফাজ্জল হোসেন তফু। এছাড়াও খেলা পরিচালনা কমিটির বিভিন্ন সদস্য স্থানীয় রাজনৈতিক-সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও ম্যাডেল তুলে দেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন