ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাণীনগরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:৫৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:৫৩:২৯ অপরাহ্ন
রাণীনগরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল রাণীনগরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। মিছিল শেষে আঞ্চলিক মহাসড়কের পাশে সমাবেশ করেন তারা।

রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম।

এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ