ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:৪৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:৪৯:১৯ অপরাহ্ন
দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে নির্বাচন, কাঙ্খিত সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরে জামায়াতে ইসলামীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মিছিলটি দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্বে করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫, (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায় ও ইনসাফভিত্তিক  রাষ্ট্র উপহার দিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুঃখজনকভাবে কয়েক মাস না যেতেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠী মরিয়া হয়ে ওঠেছে।

তিনি আরও বলেন, “উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলুম- নির্যাতনের মূলৎপাটন করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে।

বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, আজ একটি গোষ্ঠী বলছে, ভোটকেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামকে যেতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নিরব ব্যালট বিপ্লব ঘটাতে হবে। তিনি পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে জনমত তৈরির জোর আহ্বান জানান।

উল্লেখ্য যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা মোড়ে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ