ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নিরাপত্তা জোরদার

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৭:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৭:৫০:১৬ অপরাহ্ন
রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নিরাপত্তা জোরদার রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নিরাপত্তা জোরদার
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের রং-তুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। দেবীর আগমনী বার্তায় ভক্তকুলে এরই মধ্যে সাজ সাজ রব।

নগরীর ধর্মসভা মন্দিরের গণেশ পাল, শেখেরচকের কার্তিক পাল, হড়গ্রামের অনন্ত পাল, রনজিত পাল, ষষ্ঠীতলার অরুণ কুমার পাল এবং রেশমপট্টির সুশীল পালের হাতে এখন প্রতিমা নির্মাণের ব্যস্ততা। তাদের মতো জেলায় প্রায় ৪০টি পাল পরিবার দিনরাত প্রতিমা গড়ছেন নিজেদের আঙিনায়। মাটি, খড় ও বাঁশের কাঠামোয় নিপুণ হাতে ফুটে উঠছে ঐশ্বর্যের রূপ।

মৃৎশিল্পী কার্তিক চন্দ্র পাল জানান, বর্তমানে রং করার কাজ চলছে এবং কাজের প্রচুর চাপ। আজ, কাল ও পরশুর মধ্যেই সব প্রতিমা হস্তান্তর করতে হবে। তিনি এবার ২৮টি প্রতিমার কাজ করছেন, যার মধ্যে তিনটি শহরের বাইরে এবং বাকি ২৫টি শহরের বিভিন্ন মÐপে যাবে।

প্রতিমা তৈরির পাশাপাশি মÐপ সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। নগরের বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের প্যান্ডেল তৈরির কাজও চলছে জোরেশোরে। রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায় জানিয়েছেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে ১০ জনের একটি স্বেচ্ছাসেবক দল থাকবে।

এবার রাজশাহী মহানগরীতে ৮০টি এবং জেলায় ৪১২টি মিলে মোট ৪৯২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মন্ডপই এখন প্রস্তুত, শিগগিরই মন্ডপগুলোতে প্রতিমা শোভা পাবে। উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার এবং সাদা পোশাকের গোয়েন্দারা প্রতিমা নির্মাণ কেন্দ্র ও মন্ডপগুলোতে নিবিড় নজরদারি চালাচ্ছেন।

গত মঙ্গলবার রাজশাহী নগরের বিভিন্ন পূজামন্ডপ  পরিদর্শন করেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। তিনি সাংবাদিকদের জানান, দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। ষষ্ঠী পূজা থেকে মন্ডপ এবং রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। তিনি বলেন, হুমকি পর্যবেক্ষণ করেছি। বিশেষ কোনো হুমকি নেই। তারপরও আমরা নিরাপত্তাব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি।

মাসুদ পারভেজ আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে সব ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। তিনি গতবারের উদাহরণ টেনে বলেন, মাদরাসার ছাত্ররাও মন্ডপ পাহারা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান