ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪ সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

লাদাখে কারফিউ জারি করল নয়াদিল্লি

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৫১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৫১:৪৪ অপরাহ্ন
লাদাখে কারফিউ জারি করল নয়াদিল্লি ছবি- সংগৃহীত
ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কারফিউ জারি করা হয়েছে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দর গুপ্ত বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, হানাহানি ও রক্তপাত বন্ধে কেন্দ্রীয় সরকারের নির্দেশে নেওয়া হয়েছে এ পদক্ষেপ।

গত বুধ ও বৃহস্পতিবারের বিক্ষোভে যারা উসকানি ও নেতৃত্ব দিয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে কবীন্দর গুপ্ত বলেন, “সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে। গত ২ দিনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার পরিবারের সদস্যদের প্রতি স্বান্তনা জানাচ্ছি। কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না এবং সহিংসতা দমনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

রাজধানী লেহ এবং অন্যান্য জেলা প্রশসানিক দপ্তরগুলোতে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও ভাষণে উল্লেখ করেছেন লেফটেন্যান্ট গভর্নর।

প্রসঙ্গত, পৃথক রাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে গতকাল বুধবার থেকে বিক্ষোভ শুরু হয় লাদাখের রাজধানী লেহ-তে। বিক্ষুব্ধ জনতা লেহ-তে বিজেপির কার্যালয় এবং নগর প্রশাসন ভবনে অগ্নিসংযোগ করে। এ সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে ৪ জন নিহত এবং কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন।

বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য জলবায়ুকর্মী সোনাম ওয়াংচুক এবং তার উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে বরাবরই সোচ্চার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু আন্দোলনকর্মী এবং ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলটির বাসিন্দা সোনাম ওয়াংচুক। এই দাবিতে গত ১৫ দিন আগে অনশন শুরু করেন তিনি।

এই ১৫ দিন ধরে তার ভক্ত-অনুসারীরা সবসময়েই তাকে ঘিরে ছিলেন। অভিযোগ উঠেছে, গতকাল দুপুরের দিকে দিকে ভক্ত-অনুসারীদের উদ্দেশে নেপালের সাম্প্রতিক জেন-বিক্ষোভের সাফল্যকে তুলে ধরে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। তার বক্তব্য শেষ হওয়ার পর সমাবেশ থেকে বেশ কয়েক জন উঠে সড়কে উঠে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য জলবায়ুকর্মী সোনাম ওয়াংচুক এবং তার উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এছাড়া উসকানি দেওয়ার অভিযোগে লেহ নগর প্রশাসনের কাউন্সিলর এবং কংগ্রেস নেতা ফুন্তসোগ স্তানজিন সেপাগের বিরুদ্ধে মামলা করেছে লেহ পুলিশ।

বিক্ষোভে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে বুধবার লেহ-তে রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৫০ জনকে। গ্রেপ্তারদের মধ্যে কংগ্রেস নেতা সেপাগ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ফার্স্ট পোস্ট

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪