ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর আত্রাইয়ে কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই তানোরে জ্বালানি সংকট, রাতের আঁধারে পাচারের অভিযোগ গণহত্যা দিবসে রাজশাহীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা দীর্ঘদিন পরিত্যক্ত ব্রিজ চালুতে সরকারি তৎপরতা,পরিদর্শনে প্রতিমন্ত্রী সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৪৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৪৬:৫৭ অপরাহ্ন
চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকরাই। শুধু একতা ট্রান্সপোর্টের বাস এবং লোকাল বাসগুলো চলাচল করছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
 
এর আগে, চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুই দফা বাস চলাচল বন্ধ করে দেন চালক, হেলপার ও সুপারভাইজাররা।

মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা অযৌক্তিক দাবি সামনে আনছেন যা মেনে নেওয়া সম্ভব না।

শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানান, শ্রমিকদের দাবির ব্যাপারে গত মঙ্গলবার ঢাকায় তাদের সঙ্গে বসা হয়েছিল।

তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন। সভা সুন্দরভাবেই শেষ হয়। এরপর বাস চলাচলও শুরু হয়।

রতন বলেন, ‍“এখন শ্রমিকরা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছে। খোরাকি ভাতা দাবি করছে। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না।
এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ। তারা বাস চালাবে না বলেছে। আমরাও বলেছি- ঠিক আছে, এভাবে বাস চালাতে চাই না। কয়দিন বসে থাকবে থাকুক।”

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ৭ সেপ্টেম্বর রাতে তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেন শ্রমিকরা। দুইদিন পর মালিকপক্ষের আশ্বাসে তারা ফের বাস চালানো শুরু করেন।

আশ্বাস অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধি করা না হলে ২২ সেপ্টেম্বর সকাল থেকে ফের কর্মবিরতি শুরু করেন তারা। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর

রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর