ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি!

বিশ্বজুড়ে কর্মরত মার্কিন জেনারেল-অ্যাডমিরালদের হঠাৎ তলব

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:০১:৩৪ অপরাহ্ন
বিশ্বজুড়ে কর্মরত মার্কিন জেনারেল-অ্যাডমিরালদের হঠাৎ তলব ছবি- সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্বরত মার্কিন সামরিক বাহিনীর শত শত জেনারেল ও অ্যাডমিরালকে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এক জরুরি বৈঠকে তাদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ বৈঠকের বিষয়বস্তু বা উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি, যা ঘিরে দেশজুড়ে রহস্য এবং জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে বিশ্বজুড়ে মোতায়েন থাকা শীর্ষ সামরিক কর্মকর্তাদের এ আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যম বলছে, এত বড় পরিসরে সামরিক নেতৃত্বের একত্রিত হওয়া অত্যন্ত বিরল ঘটনা।

বিষয়টি প্রথম জানায় মার্কিন গণমাধ্যম। পরে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন এতটা জরুরি ভিত্তিতে বৈঠকটি আয়োজন করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আল জাজিরার তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে প্রায় ৮০০ জন জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের মধ্যে অনেকে বিদেশি ঘাঁটিতে অত্যন্ত সংবেদনশীল দায়িত্বে রয়েছেন। হঠাৎ এভাবে তাদের তলব করায় অনেকেই নিজেদের সময়সূচি পরিবর্তন করতে হিমশিম খাচ্ছেন, এমনটাই জানান এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে এ বৈঠক সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে বলেন, ‘আমি এটা ভালোবাসি। আমার কাছে দারুণ মনে হচ্ছে। জেনারেল আর অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ভালো।’

জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের এভাবে আকস্মিকভাবে তলব নিয়ে উদ্বেগ থাকলেও ট্রাম্প বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, এটা এত বড় ব্যাপার কেন? আমি তো শান্তির প্রেসিডেন্ট।’

এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সাংবাদিকদের সমালোচনাকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উড়িয়ে দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা বিভাগে ব্যাপক রদবদল শুরু করেছেন। যৌথবাহিনী প্রধান জেনারেল সিকিউ ব্রাউনসহ অনেক শীর্ষ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। চার-তারকা জেনারেলের সংখ্যা ২০% কমানোর নির্দেশ এসেছে মে মাসে। সামগ্রিকভাবে জেনারেল ও ফ্ল্যাগ অফিসারের সংখ্যা ১০% হ্রাসের ঘোষণা দেন ট্রাম্প।

বৈচিত্র্য সংক্রান্ত কর্মসূচি বাতিলের আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। হেগসেথের মতে, এখন সেনাবাহিনীর মূল লক্ষ্য হওয়া উচিত প্রাণঘাতী সক্ষমতা বৃদ্ধি এবং যোদ্ধা মনোভাব পুনরুদ্ধার।

চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্দেশে প্রতিরক্ষা দপ্তরকে আবারও ডিপার্টমেন্ট অব ওয়ার নামে উল্লেখ করার নীতিগত সিদ্ধান্ত নেন। ১৯৪৯ সালের আগে এই নামেই পরিচিত ছিল সংস্থাটি। তবে স্থায়ীভাবে নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫