ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ফাইনালে উঠে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০২:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০২:২৫:৩৮ অপরাহ্ন
ফাইনালে উঠে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক ছবি- সংগৃহীত
অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। টার্গেট ছিল মাত্র ১৩৬। তবে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা। ১১ রানের জয়ে শিরোপার লড়াইয়ে উঠে যায় পাকিস্তান।

আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এর মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে এই দুই দল।

আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ফাইনালে উঠেই হুঙ্কার ছুঁড়েছেন পাক অধিনায়ক সালমান আগা।

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাক অধিনায়ক বলেন, ‘এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।’

যেকোনো দলকে হারানোর সামর্থ্য পাকিস্তানের আছে বলে মনে করেন সালমান। তিনি বলেন, ‘আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যেকোনো দলকে হারাতে পারি। রোববারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করবো।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ