ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

ফরিদপুরের কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০২:২২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০২:২২:০৯ অপরাহ্ন
ফরিদপুরের কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির মৃত্যু ছবি- সংগৃহীত
ফরিদপুরের কুমার নদে দাদি ও দুই নাতির পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দাদি এবং এক নাতির মরদেহ উদ্ধার করা হয়।

এরপর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ থাকা আরেক শিশুর মরদেহও কুমার নদ থেকে উদ্ধার করা হয়। ভাসানচর গ্রামের পাশে নদীতে হেলে পড়া বাঁশের ঝোপের কাছে শিশুটির মরদেহ ভেসে ওঠে এবং স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম ভাসানচর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬৮), তার নাতি তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং শরিফউদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। বৃহস্পতিবার রাতে দাদি ও এক নাতির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী জানান, বাড়ির পাশে গোসল করতে গিয়ে দুই চাচাতো ভাই পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদিও পানিতে ডুবে মারা যান।

ফরিদপুর কোতয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিহতদের পরিবারের অনুরোধে তিনজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের