ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

আল্লাহর সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধির ৫ আমল

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০২:১৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০২:১৩:০০ অপরাহ্ন
আল্লাহর সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধির ৫ আমল ছবি- সংগৃহীত
মুসলিম হিসেবে আল্লাহ তায়ালাকে সবাই ভালোবাসেন এবং আল্লাহও বান্দাকে ভালোবাসুন এমন প্রত্যাশা রাখেন প্রত্যেকে। আল্লাহ তায়ালার ভালোবাসা লাভ করা যায় বিভিন্ন নেক আমল ও ভালো কাজের মাধ্যমে। এখানে এমন পাঁচটি আমল তুলে ধরা হলো—

১. আল্লাহর ওপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্যই এবং তারাই সৎপথপ্রাপ্ত। (সুরা আনআম, আয়াত : ৮২)

অন্য আয়াতে বর্ণিত হয়েছে, যারা ঈমান আনে ও সৎকাজ করে, তিনি তাদের পূর্ণ পুরস্কার দান করবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন।’ (সুরা নিসা, আয়াত : ১৭৩)

২. নামাজ আদায় ও আল্লাহর জিকির দোয়া ও জিকির: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, তা থেকে তিলাওয়াত কর এবং সালাত কায়েম কর। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা কর। (সুরা আনকাবুত, আয়াত :৪৫)

৩. যাকাত প্রদান ও দান করা: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, আর তোমরা নামাজ কায়েম কর ও যাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা। (সুরা বাকারা, আয়াত :১১০)।

অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা তোমাদের প্রিয়বস্তু খরচ না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করবে না, যা কিছু তোমরা খরচ কর-নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে খুব ভালভাবেই অবগত। (সুরা আলে ইমরান, আয়াত :৯২)

৪. সৎকাজ ও রোজা পালন: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তারা অনুশোচনাভরে (আল্লাহর দিকে) প্রত্যাবর্তনকারী, ‘ইবাদাতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী, সেজদাকারী, সৎকাজের আদেশ দানকারী, অন্যায় কাজ থেকে নিষেধকারী, আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণকারী, কাজেই (এসব) মুমিনদের সুসংবাদ দাও। (সুরা তওবা, আয়াত :১১২)

৫. হজ ও অন্যান্য শারীরিক ইবাদত পালন করা: পবিত্র কোরআনে হজ পালনের বিষয়ে আল্লাহ তায়ালা বলেছেন, আর মানুষের নিকট হজ্জের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃশকায় উটে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। (সুরা হজ, আয়াত : ২৭)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর