ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান গঙ্গা চুক্তি কয়েক বছরের জন্য নয়, ‘অনন্তকালের’ জন্য করতে হবে: আইনুন নিশাত প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন ফুলবাড়ীতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ভালোবাসায় সিক্ত তারেক রহমান নিয়ামতপুরে 'জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক দেশে আরও কমল সোনার দাম, ভরিতে কত? অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড়

কাজের ফাঁকে চলুক টুকটাক খাওয়া, বাড়বে না ওজন

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০২:০৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০২:০৯:২৬ অপরাহ্ন
কাজের ফাঁকে চলুক টুকটাক খাওয়া, বাড়বে না ওজন ফাইল ফটো
এক দিকে ডায়েটের চাপ, অন্য দিকে কাজের। বেশি খাবার খেয়ে ফেললে ওজন বৃদ্ধির আশঙ্কা, আবার সারা দিন কাজের চাপে শরীরে শক্তি সঞ্চয়ের জন্য খাবারের প্রয়োজন রয়েছে। কিন্তু চিপস বা মিষ্টি জাতীয় খাবার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। সে ক্ষেত্রে খিদে মেটানো, মুখ চালানো এবং শক্তিবৃদ্ধির জন্য কোন খাবার খাওয়া যায়, যাতে ওজনও নিয়ন্ত্রণে থাকে? 

অফিসে কাজের ফাঁকে খাওয়ার জন্য ৫টি স্বাস্থ্যকর স্ন্যাক্‌স—

১. গ্রিক ইয়োগার্ট: প্রশিক্ষকের প্রিয় স্ন্যাক্‌সের মধ্যে অন্যতম গ্রিক ইয়োগার্ট। ১৫০ গ্রাম গ্রিক ইয়োগার্ট খেলে দুপুরের দিকে ক্লান্তি কমবে এবং পেটও ভরা থাকবে।

২. সেদ্ধ ডিম: দু’টি মাঝারি আকারের সেদ্ধ ডিমে ১২ গ্রাম প্রোটিন থাকে। সহজে তৈরি করা যায় এবং পুষ্টিকরও বটে। তাই ডিম দিয়ে ছোটখাটো খিদে মেটালে ওজন বৃদ্ধির সম্ভাবনা কম।

৩. আপেল ও পিনাট বাটার: ২০০ ক্যালোরির মধ্যে আপেল এবং পিনাটা বাটারও ভাল বিকল্প বলেই মনে করেন তমান্নার প্রশিক্ষক। কার্বোহাইড্রেট, ফ্যাট ও ফাইবারের সুষ্ঠু ভারসাম্য বজায় থাকে এতে। ১ টেবিল চামচ পিনাট বাটার দিয়ে আপেল খেতে পারেন। এতে অতিরিক্ত মিষ্টির চাহিদা কমবে। ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

৪. প্রোটিন কফি: প্রশিক্ষকের মতো যাঁরা কফিপ্রেমী, তাঁদের জন্য প্রোটিন কফি উপযুক্ত। কালো কফির সঙ্গে ১টি স্কুপ ওয়ে প্রোটিন মিশিয়ে খেলে শরীরে শক্তি ও প্রোটিনের জোগান ভাল হবে সারা দিন।

৫. ডার্ক চকলেট ও আখরোট: ৭০ শতাংশ কোকো সমৃদ্ধ ডার্ক চকোলেট, সঙ্গে ২০ গ্রাম আখরোট। অথবা আখরোট মেশানো ডার্ক চকোলেট। এই খাবারে তৎক্ষণাৎ পেট ভরে যায়, অনেক ক্ষণ শরীরে শক্তিও বজায় থাকে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও স্বাস্থ্যকর ফ্যাট। তবে অতিরিক্ত খেলে উল্টে স্বাস্থ্যে সমস্যা দেখা দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার