ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:৩৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:৩৫:০৪ অপরাহ্ন
রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে, তাদের দাবি দ্রুত পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে এবং আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীবের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের দ্রæততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। একইসাথে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপাচার্যের এই আশ্বাসের প্রতি আস্থা রেখে এবং আগামী ১৬ তারিখে অনুষ্ঠেয় রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে শিক্ষক ফোরাম আপাতত তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে, প্রফেসর ড. আব্দুল আলিম সতর্ক করে দিয়েছেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তাহলে সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় কঠোর কর্মসূচি চালু করা হবে।

এর আগে, গতকাল বুধবার দুপুরে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও তাদের শাটডাউন কর্মসূচি ৭ কার্যদিবসের জন্য স্থগিত করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি আগামী ১৬ তারিখে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর