ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার ৩ বছর পর স্বামী ও শ্যালিকা গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৯:১১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৯:১১:৪০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার ৩ বছর পর স্বামী ও শ্যালিকা গ্রেফতার নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার ৩ বছর পর স্বামী ও শ্যালিকা গ্রেফতার
নারায়ণগঞ্জের কুতুবাইল এলাকায় সুমা আক্তার (৩০) হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর তার স্বামী শহীদুল্লাহ (৩৮) এবং আপন ছোট বোন সোহানা আক্তার (২৮) গ্রেফতার হয়েছেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে পরকীয়া সম্পর্কের জের ধরে।

২০২০ সালের নভেম্বরে নারায়ণগঞ্জের কাঠেরপুল, কুতুবাইল এলাকার ভাড়া বাড়িতে সুমা আক্তারকে ছুরিকাঘাতে এবং অতিরিক্ত রক্তক্ষরণে হত্যা করা হয়।

প্রাথমিকভাবে এটি একটি অজ্ঞাতনামা হত্যাকাণ্ড মনে হলেও, দীর্ঘ তদন্তের পর বেরিয়ে এসেছে যে এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে প্রধান ইন্ধনদাতা ছিলেন নিহতের আপন ছোট বোন সোহানা আক্তার।

নিহত সুমার মা, সাজেদা খাতুন (৪৮), ফতুল্লা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে অধিকতর তদন্ত ও আসামি শনাক্তের জন্য মামলাটি গত ১৪ আগস্ট নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। পিবিআই-এর এস.আই রিয়াজ উদ্দিন রনি এই হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনের দায়িত্ব পান।

এস.আই রিয়াজ উদ্দিন রনি জানান, পিবিআই সুপার জনাব মোস্তফা কামাল রাশেদের লিখিত নির্দেশ পেয়ে তদন্ত শুরু হলে তারা জানতে পারেন যে, শালী সোহানা আক্তারের সাথে দুলাভাই শহীদুল্লাহর পরকীয়া সম্পর্ক ছিল। তাদের মোবাইল কল রেকর্ড এবং আচরণবিধি পর্যালোচনা করে শালী ও দুলাভাইকে গ্রেফতার করা হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা হত্যাকাণ্ডের সমস্ত রহস্য ফাঁস করে।

উল্লেখ্য, সুমা হত্যার পর শহীদুল্লাহ ও সোহানার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে দীর্ঘদিন ধরে তাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কল্পনাও করতে পারেননি যে এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত। এই গ্রেফতারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার পাওয়ার পথ খুলে গেল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার