ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে, মহাপরিচালক

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৮:০৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৮:০৩:২৯ অপরাহ্ন
টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে, মহাপরিচালক টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে, মহাপরিচালক
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, সরকারের বিনামূল্যে টিকাদান কার্যক্রমের প্রধান কাজগুলো স্বাস্থ্য বিভাগ করে। কিন্তু এ কার্যক্রম সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রশাসন, শিক্ষা, তথ্যসহ সব দপ্তরের দায়িত্ব রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

ফায়জুল হক বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভ‚ত উন্নয়ন ঘটেছে। এ মাধ্যমের কোনো এডিটর না থাকায় এখানে যার যেমন ইচ্ছা কনটেন্ট ছেড়ে দিচ্ছে। টাইফয়েট টিকা নিয়েও এমনটা হতে পারে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান  জানান।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক স্কাউট ও গার্লস গাইডদের উদ্দেশে বলেন, তোমরা এ টিকার জন্য নিজেরা রেজিষ্ট্রেশন করবে। তোমাদের স্কুুল ও আশেপাশের সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই রেজিষ্ট্রেশনের জন্য জন্মনিবন্ধন থাকা দরকার, তাই জন্মনিবন্ধন কোথায় করা যায় তোমরা সেটাও সবাইকে জানাবে।

এসময় কওমি মাদ্রাসায় রেজিস্ট্রেশন নিশ্চিত করতে তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালককে অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকীয়া আকবারী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি