ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৬:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৬:০০:৩২ অপরাহ্ন
টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু
টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি) এর কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়েছে।

রোববার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপিএইচসিএসডিপি-২ এর প্রকল্প পরিচালক খন্দকার মোঃ নাজমুল হুদা শামীম। অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রকল্পের উপপরিচালক ডাঃ সাবরিনা হক, প্রকল্প সম্পর্কিত সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডাঃ ফারহানা হোসেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম।

রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার আব্দুর রহিম, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রতিনিধি, প্রজেক্ট ম্যানেজার, শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ড আরবান প্রাইমারী হেলথ কেয়ার কমিটির প্রতিনিধি, স্বাস্থ্যসেবা গ্রহিতা ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজশাহীসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন, ১৮ পৌরসভায় স্বাস্থ্যসেবার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মশালায় স্থানীয় ব্যবস্থাপনায় আগামীতে প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজশাহী মহানগরীতে নগর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহে স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা, লাল কার্ডে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, মাতৃসদনসমূহে প্রজনন স্বাস্থ্য সেবা, শহরে বসবাসকারী জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ওরিয়েন্টেশনে এ কার্যক্রম অব্যাহত রাখতে অংশীজনেরা বিভিন্ন  মতামত ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার