ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯

চাঁপাইবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফ পুশইন করেছে ১৯ বাংলাদেশী

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৩৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৩৫:১৪ অপরাহ্ন
চাঁপাইবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফ পুশইন করেছে ১৯ বাংলাদেশী চাঁপাইবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফ পুশইন করেছে ১৯ বাংলাদেশী
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশীকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে।

পুশইনকারীরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ গ্রামের সালাম শেখের ছেলে আসাদুল ইসলাম (৩৩), একই উপজেলার -গোগ্রাম এলাকার শ্রীরামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মালকামলা গ্রামের বদরুজ্জামানের ছেলে হযরত আলী (২৮), চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরহরিষপুর এলাকার নরেন্দ্রপুর গ্রামের আমজাদ আলীর ছেলে লুৎফর রহমান (৩৮), যশোর জেলার চৌগাছা উপজেলার সুখ পুকুরিয়া এলাকার আড়সিংরী পুকুরিয়া গ্রামের রওশেদ আলী এহুলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার চরখি কমলা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৩৭), মাগুড়া জেলার গাংনী এলাকার নতুন গ্রামের মৃত শিবু দাস সিকদারের  ছেলে সয়ন সিকদার (২২), খুলনা জেলার পুকুরজানা এলাকার ঘোপখালী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৬), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এবি আব্দুল মোতালেব (৪৭) ও তার ছেলে মেহেদুল ইসলাম (২৩), একই জেলা ও গ্রামের শামছ উদ্দীন হকের ছেলে মোকছেদুল হক (৩০) ও তার ৩ বছরের শিশু সন্তান রমজান হক, মুননাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭), আবু তাহের খন্দকারের মেয়ে শরিফা বেগম (২৫), নড়াইল জেলার কালীয়া উপজেলার কতুয়ালী গ্রামের দোলা মিয়া শেখের মেয়ে রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে শাপলা আক্তার (২১), একই উপজেলা ও গ্রামের মারুফ হোসেনের ২ বছরের কন্যা শিশু রুহি আক্তার এবং ঢাকা জেলার আশুলিয়া উপজেলার নবীনগর গ্রামের বাবুল হোসেনের মেয়ে সুমি (২৫) ও একই উপজেলা ও গ্রামের সুজনের ২ মাসের শিশু সন্তান আব্দুল্লাহ।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলার ১৯ জন নারী-শিশু ও পুরুষকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়।পরে বিজিবি তাদেও আটক কওে নিজ হেফাজতে রাখে।

প্রাথমিক তথ্যে আটককৃতরা ২০১৫ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর নিকট হস্তান্তর করলে কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান অধিনায়ক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের