ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

গুরুদাসপুরে জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৪:২৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৪:২৭:৪২ অপরাহ্ন
গুরুদাসপুরে জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কার দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কার দাবিতে মানববন্ধন
নাটোরের গুরুদাসপুরে পোয়ালশুড়া-পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সংস্কারের অভাবে স্থায়ী জলাবদ্ধতার রুপ নিয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুরে মাঠটি সংস্কারের দাবিতে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আফরিন সুলতানা, দশম শ্রেণির স্বাধীন মন্ডলসহ অনেকে জানান, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় তাদের খেলার মাঠ। পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় ৬ মাস জলাবদ্ধ থাকে মাঠটি। তপ্তদুপুরে মাঠে জমে থাকা গরম পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। নষ্ট হচ্ছে স্কুলের স্বাভাবিক পরিবেশ। নোংরা কাদাপানি পেরিয়ে এবং মশা-মাছির কামড় উপেক্ষা করে স্কুলে ক্লাস করতে হচ্ছে। দ্রুত খেলার মাঠটি সংস্কারের দাবি জানান তারা।

মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ওই হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম ও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা খাতুন, প্রাক্তন শিক্ষার্থী মো. রকি ও স্বপন আলী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘ওই স্কুলের মাঠ সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগিরই স্কুলটির নতুন ভবন নির্মাণ হবে বলেও জানান তিনি।’ 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক