ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক, ৫ কর্মকর্তা আটক

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৪:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৪:২৪:২৬ অপরাহ্ন
গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক, ৫ কর্মকর্তা আটক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক, ৫ কর্মকর্তা আটক
চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশু কল্যাণ সংস্থা নামের একটি অনিবন্ধিত ও ভুয়া এনজিও পরিচালকের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিও পরিচালকের পালিয়ে যাওয়ার খবরে অফিসে গিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার, ক্যাশিয়ার ও ফিল্ড অফিসারসহ ৫ জনকে আটকে রাখে গ্রাহকরা। পরে জেলা শহরের উপর রাজারামপুর সিসিডিবি মোড়স্থ অফিস থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রাহকদের অতিরিক্ত মুনাফা ও টাকা প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করে এনজিওটি। কিন্তু হঠাৎ করেই গত ৩-৪ দিন আগে টাকা আত্মসাত করে পালিয়ে যায় এনজিও পরিচালক মোকসেদুল ইসলাম৷ খবর পেয়ে কয়েকশ গ্রাহক অফিসে গিয়ে ৫ জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

আটককৃতরা হলেন- জেলা শহরের নামেরাজারামপুর এলাকার সৈবুর রহমানের মেয়ে ম্যানেজার মোসা. সালমা আক্তার, একই গ্রামের মৃত ইসরাফিল হকের মেয়ে ক্যায়িয়ার সুমেরা খাতুন, নামোশংকরবাটি এলাকার মৃত একরামুল হকের ছেলে ফিল্ড অফিসার মনোয়ারুল ইসলাম, রাজারামপুর এলাকার দুরুল হোদার মেয়ে ফিল্ড অফিসার হালিমা খাতুন ও সদর উপজেলার আতাহার গ্রামের আজহারুল ইসলামের মেয়ে ফিল্ড অফিসার নাফিসা খাতুন।

ভুক্তভোগী নারী শরিফা বেগম বলেন, আমার ছেলে বিদেশে থাকে। মাত্র ১৫ দিন ২ লাখ টাকা জমা রেছেছিলাম। এখন শুনি পরিচালক মোকসেদুল ইসলাম পালিয়ে গেছেন। এরপর অন্যদের মতো অফিসে এসে দেখি আমার মতো গ্রাহকরা তাদেরকে আটক করে রাখে। পরে পুলিশ সরেজমিনে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ফয়সাম আজম জানান, একটি শাখা থেকেই প্রায় ৩ কোটি টাকার উপরে কয়েকদিনে আত্মসাৎ করে নিয়ে গেছে। টাকা না পাওয়ার শঙ্কা থেকেই তাকে ঘেরাও করে। পরে পুলিশ থানায় নিয়ে গেলে সেখানে অবস্থান নেয়। করে পুলিশ আদালতে মামলা গ্রহণ করতে বলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আটককৃত ৫ জনের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও কয়েকশ গ্রাহক হওয়ায় তাদেরকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও ভুক্তভোগী সকল গ্রাহকের নাম ঠিকানা ও টাকার পরিমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান