ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা রুয়েটে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে উত্তেজনা: আড়াল-প্রকাশ্যে কার্যক্রমের অভিযোগে ভিন্নমত আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুমিল্লায় কিশোরের নিথরদেহ মিললো ঝোপে

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৩:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৩:২৩:০৪ অপরাহ্ন
কুমিল্লায় কিশোরের নিথরদেহ মিললো ঝোপে প্রতীকী ছবি
কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশে ঝোপঝাড় থেকে কিশোর ফাহিমের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা রিকশাটি পাওয়া যায়নি। এতে ধারণা  করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতেই গলাকেটে ফাহিমকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দাউদকান্দি উপজেলার উত্তর নসরুউদ্দী স্লুইসজগেট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ফাহিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, দাউদকান্দির একটি ভাড়া বাসায় মা, দুই ভাই ও এক বোনের সঙ্গে বসবাস করতো সে। জীবন-জীবিকা ও পরিবারের খরচ যোগাতে রিকশা চালাতো ফাহিম। সর্বশেষ  বুধবার সকালে সে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়। তবে রাতে আর বাসায় ফেরেনি। রাতভর নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় বাসিন্দারা তার মরদেহ সড়কের পাশে ঝোঁপে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ফাহিমকে হত্যার পর রিকশা নিয়ে চলে গেছে। তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫