ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

প্রবল বর্ষণে কলকাতায় প্রাণ গেল ১২ জনের

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
প্রবল বর্ষণে কলকাতায় প্রাণ গেল ১২ জনের ছবি- সংগৃহীত
দুর্গাপূজার মাত্র কয়েক দিন আগে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে কলকাতা ও আশপাশের এলাকা। এক রাতের বৃষ্টিতেই প্রাণ গেছে অন্তত ১২ জনের (রয়টার্স)। যদিও এনডিটিভি বলছে ১০ জনের মৃত্যুর কথা। স্থানীয় প্রশাসন এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শহরের প্রধান সড়কগুলো ডুবে গেছে পানিতে, ভেঙে পড়েছে পরিবহনব্যবস্থা এবং হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) কলকাতা আঞ্চলিক প্রধান এইচ আর বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর থেকে ২৪ ঘণ্টায় ২৫১.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৮৮ সালের পর শহরে সবচেয়ে ভারী বৃষ্টিপাত।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে কলকাতায় ৯ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া পানিতে ডুবে মারা গেছেন আরও ২ জন।

বৃষ্টিতে রাজ্যের রাজধানী কার্যত স্থবির হয়ে পড়ে। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়। শহরের বিভিন্ন এলাকায় বাঁশ ও কাপড়ে তৈরি মণ্ডপ, দেব-দেবীর মাটির প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোমরসমান পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, যানবাহন আটকে পড়ে। যাত্রীদের অনেককেই হাঁটতে হয়েছে জলমগ্ন পথে।

এ ছাড়া সড়ক, ট্রেন ও বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়। বেশ কয়েকটি ট্রেন ও ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। বিদ্যুৎবিভ্রাটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে থাকতে হয় বহু এলাকাকে।

জলবায়ু বিশেষজ্ঞ রঞ্জন পাণ্ডা বলেন, ‘ফ্লাইট বাতিল হওয়ায় এবং রাস্তাগুলো সম্পূর্ণ জলমগ্ন থাকায় আমি হোটেলেই আটকা পড়েছি।’

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সড়ক ও রেললাইন থেকে পানি সরাতে পাম্প বসানো হয়েছে। খাদ্য বিতরণ ও জরুরি সেবাও অব্যাহত আছে।

আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী কয়েক দিনে রাজ্যসহ পূর্ব ভারতের বিভিন্ন জেলায় আরও বৃষ্টি হতে পারে।

রাজ্য সরকার আজ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার থেকে শুরু হবে দুর্গাপূজার সরকারি ছুটি। কর্মকর্তারা আশা করছেন, বুধবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতার বাসিন্দা সন্দীপ ঘোষ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘মাত্র চার ঘণ্টার বৃষ্টির পর শহরের এই অবস্থা হবে, তা আমরা ভাবতেও পারিনি। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়াবহ।’ সূত্র: রয়টার্স, এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার