ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ‘জিয়ারের চাল’ ও নগত টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড

আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান: প্রভা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০২:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০২:৩১:৫৫ অপরাহ্ন
আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান: প্রভা ছবি- সংগৃহীত
বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। তবে সব ঝামেলা চুকিয়ে নতুন উদ্দ্যমে কাজে ফিরেছেন তিনি।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব প্রভা।  নিজের মনের অনুভূতিগুলো ফেবুকে প্রকাশ করেন ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়, ফেসবুক জুড়ে অভিনেত্রীর নামে একাধিক ফেক অ্যাকাউন্ট। ফলে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ কমে গেছে প্রভার। 

সম্প্রতি এক লাইভে তিনি জানিয়েছেন তার ফেসবুকে রিচ কমে গেছেন এবং অনুরাগীদের সতর্ক করে বলেছেন ফেক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন প্রভা। লাইভ চলাকালীন সময় একজন দর্শক তাঁকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রভা বলেন, হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।

ফেক আইডি নিয়ে লাইভে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রভা বলেন, আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।

প্রভা তার অনুরাগীদের সতর্ক করে বলেন, ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।

সম্প্রতি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হচ্ছে দেনা পাওনা। এটি সরকারি অনুদানের ছবি। এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রভার বিপরীতে দেখা যাবে মামনুন ইমনকে। জমিদারের ছেলের চরিত্রে দেখা যাবে তাকে। কলকাতার একজন ম্যাজিস্ট্রেট সে। অন্যদিকে নিরুপমা চরিত্রটি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ঘরের। অসচ্ছল পিতা বিয়েতে পণ দিতে ব্যর্থ হলে আত্মহত্যা করে নিরুপমা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ