ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু

নবীকন্যা ফাতিমার (রা.) জীবন থেকে নারীদের জন্য ৫ শিক্ষা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০২:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০২:০৯:১৬ অপরাহ্ন
নবীকন্যা ফাতিমার (রা.) জীবন থেকে নারীদের জন্য ৫ শিক্ষা ছবি- সংগৃহীত
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হজরত ফাতিমা (রা.) ইসলামের ইতিহাসে এক মহীয়সী নারী। তিনি আজও মুসলমানদের জন্য অনুপ্রেরণার প্রতীক। পরিণত বয়সে হজরত আলী (রা.)-এর সঙ্গে তার বিয়ে হয়। তিনি  নবীজির প্রিয় দুই নাতি হজরত হাসান (রা.) ও হজরত হুসাইন (রা.)-কে জন্ম দেন।

নবীকন্যা ফাতিমা (রা.)-এর জীবন থেকে নারীদের দৈনন্দিন জীবনে ধারণ করার মতো অসংখ্য শিক্ষা রয়েছে। এখানে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা  তুলে ধরা হলো—

১. ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা: হজরত ফাতিমা (রা.) সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিভিন্ন প্রতিকূলতার মুখে সত্যের পক্ষে অটল ছিলেন তিনি। ইসলাম ন্যায়ের ওপর যে গুরুত্ব দিয়েছে, তিনি তার জীবন্ত দৃষ্টান্ত ছিলেন।

২. দান-খয়রাতের প্রতি ভালোবাসা: নবীকন্যা হজরত ফাতিমা (রা.) সমাজসেবায় নিবেদিতপ্রাণ ছিলেন। নিজের ও পরিবারের প্রয়োজনের থেকেওঅসহায়দের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন এবং তাদের পাশে দাঁড়াতেন। কোরআন ও হাদিসে আত্মশুদ্ধি ও রিজিক বৃদ্ধির জন্য দানকে যে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, তা তিনি নিজ জীবনে বাস্তবায়ন করেছেন।

৩. ধৈর্য ও স্থিরতা: নবীজির কন্যা হিসেবে তিনি জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হয়েছেন। তার সামনেই বাবা ও স্বামীর ওপর হামলা হয়েছে, তার নিজের ওপর নির্যাতন হয়েছে—সবকিছুর পরও তিনি ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রেখেছেন। বর্তমান সময়ে মুসলমানদের জন্য এটি একটি বড় শিক্ষা।

৪. সততা ও সত্যবাদিতা: হজরত ফাতিমা (রা.) সত্যবাদিতা ও সততার প্রতি অনড় ছিলেন। ব্যবসা-বাণিজ্যে সঠিক পরিমাপ ও ওজনের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে কোরআনে যে নির্দেশ দেওয়া হয়েছে, তার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। যে কোনো পরিস্থিতিতেই সত্যের পক্ষে থাকা তার জীবনের মূলনীতি ছিল।

৫. অন্যের জন্য দোয়া: নবীকন্যা হজরত ফাতিমা (রা.) নিজের আগে অন্যের জন্য দোয়া করতে শিখিয়েছেন। একবার তার ছেলে হাসান (রা.) জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘বাবা! আগে প্রতিবেশী, পরে আমাদের পরিবার।’—এভাবেই তিনি সমাজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন। সূত্র: মুসলিম ভাইব

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক