ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

মেসির জোড়া গোলে প্লে-অফে মায়ামি

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০২:০২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০২:০২:৫৮ অপরাহ্ন
মেসির জোড়া গোলে প্লে-অফে মায়ামি ছবি- সংগৃহীত
লিওনেল মেসির জোড়া গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারালো ইন্টার মায়ামি। এ নিয়ে টানা দুই ম্যাচে মায়ামির হয়ে জোড়া গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। আর এই জয়ে মেজর লিগ সকার (এমএলএস) কাপের প্লে-অফে জায়গা করে নিলো হাভিয়ের মাচেরানোর দল।

ম্যাচের ৪৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করে দলকে লিড এনে দেন বালতাসার রড্রিগেজ। খেলার দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। এরপর খেলার ৮৩ মিনিটে পেনাল্টি শটে গোল করেন সম্প্রতি নিষেধাজ্ঞা থেকে ফেরা লুইস সুয়ারেজ। সবশেষ ম্যাচের ৮৬ মিনিটে প্রতিপক্ষের জালে নিজের দ্বিতীয় গোলটি করেন এল এম টেন। এ পারফরম্যান্সে এমএলএসে এবারের মৌসুমে গোলের শীর্ষে চলে গেলেন মেসি। ২৩ ম্যাচে করলেন ২৪ গোল।

ম্যাচ জেতার মাধ্যমে এমএলএস কাপের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করলো মায়ামি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে-অফ খেলতে যাচ্ছেন মেসি। আর এ নিয়ে টানা তিন ম্যাচে ‘এলএমটেন’ একটি করে গোল করানোর পাশাপাশি নিজেও গোল করলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ