ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

দেশে সারের কোনো সংকট নেই তাই সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০১:৩১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০১:৩১:৩৪ অপরাহ্ন
দেশে সারের কোনো সংকট নেই তাই সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা ছবি- সংগৃহীত
দেশে সারের কোনো সংকট নেই। তাই সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
উপদেষ্টা বলেন, দেশের সার সরবরাহে কোনো ঘাটতি নেই। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে।
 
সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
তিনি আরও বলেন, এখন থেকে রাজনৈতিকভাবে সারের ডিলার নিয়োগ দেয়া হবে না। একটি নীতিমালা তৈরি করে নীতিমালার আওতায় ডিলার নিয়োগ দেয়া হবে।
 
গত অর্থবছরে দেশে লক্ষ্যমাত্রার চেয়েও ১৫ লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হয়েছে বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশে অতিরিক্ত আলু উৎপাদনের কারণে বাজারে দাম কমে গেছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে এরই মধ্যে আলুর দাম হিমাগার গেটে সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলুও কিনবে সরকার। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি