ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

খুলনায় ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:০১:৪২ অপরাহ্ন
খুলনায় ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক শিক্ষার্থীর  মৃত্যু খুলনায় ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
খুলনায় ট্রেন দুর্ঘটনায় শাকিল (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নগরীর বৈকালি জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলায়। পড়াশোনার কারণে তিনি খুলনায় অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, শাকিল ওই সময় রেললাইন পার হচ্ছিলেন। এসময় হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে গেলেও তাকে আর জীবিত পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সহপাঠী ও স্থানীয়রা জানান, শাকিল ভদ্র ও পড়াশোনায় মনোযোগী ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে তারা গভীর শোকাহত। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা রেলওয়ে থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক