ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার রোগীর সেবা না করলে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান ‘মাত্র ১৫ বছরে পর্ন সাইটে ছবি, সহপাঠীরা দেখছে...’, আতঙ্কে দিনকাটে জাহ্নবীর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা বললেন মন্ত্রী দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন সোলাইমান

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৯:২৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:২৬:৫১ অপরাহ্ন
জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন সোলাইমান জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন সোলাইমান
বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডে নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম পাথরঘাটাস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আদর্শ মাছ চাষি  সোলাইমান নির্বাচিত হয়েছেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য ছিলেন। সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে  সোলাইমান ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকিদের মধ্যে কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য শামছুল আলম ১৩ ভোট এবং গোপালগঞ্জ কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিত্বকারী সদস্য অশোক কুমার বিশ্বাস পেয়েছেন ১ ভোট। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতির একটি ও সদস্য পদের দুটি পদে বৈধ প্রার্থী না থাকায় এসব পদ শূন্য ঘোষণা করা হয়। তাছাড়া সদস্য এলাকা ২ সদস্য এ শরীফ উল্লাহ সরকার, সদস্য এলাকা ৩ এ আমিনুল হক মোল্লা, সদস্য এলাকা ৪ এ শহিদুল ইসলাম এবং সদস্য এলাকা ৫ এ রবিন মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা (উপনিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম)। কমিশনের সদস্য ছিলেন,  শফিউল আলম (উপজেলা সমবায় অফিসার, পটিয়া, চট্টগ্রাম) ও কানিজ ফাতেমা (উপ-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় চট্টগ্রাম)। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কমিশন জানায়, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিতরা সমবায়ীদের স্বার্থে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে সোলাইমান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর প্রেসক্লাব, রাজশাহী মৎস্যজীবী সমিতি এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগর। তারা এক বিবৃতিতে বলেন, সোলাইমানের এই বিজয় মৎস্যজীবীদের অধিকার রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তিনি সমবায় খাতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭