ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে রোজা রেখে ধূমপানের বিধান ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড দেয়া হবে: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ সরবরাহকারী গ্রেফতার

নরসিংদীতে বসত ঘরের বারান্দা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৯:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:২৪:১৩ অপরাহ্ন
নরসিংদীতে বসত ঘরের বারান্দা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার নরসিংদীতে বসত ঘরের বারান্দা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
নরসিংদীর বেলাবোতে ঘরের বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল এক পুলিশ সদস্যের লাশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)রাতে লাশটি উদ্ধার করে বেলাবো থানা পুলিশ 

নিহত পুলিশ সদস্য মাদিন খাঁন(হৃদয়)(৩০) নরসিংদী জেলার বেলাবো উপজেলার বেলাবো সদর ইউনিয়নের চর বেলাবো নামাপাড়া গ্ৰামের মাইন উদ্দিন খাঁনের ছেলে।নিহত পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহত পুলিশ সদস্য মাদিন খাঁন (হৃদয়ের)বাবা মোঃ মাইন উদ্দিন খাঁন বেলাবো থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

মৃত্যুর আগে কিছুক্ষন ওই পুলিশ সদস্য ফেসবুক স্ট্যাটাসে লেখেন,"সবার কাছে ক্ষমা চাচ্ছি শুধু একজনের কাছে ক্ষমার অযোগ্য আমি" "তাও ক্ষমা চাচ্ছি জীবনের শেষ ইচ্ছে"

অভিযোগে নিহত পুলিশ সদস্য মাদিন খাঁন (হৃদয়ের)বাবা উল্লেখ করেন,আমার ছেলে পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছুটিতে বাড়ি আসে।মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে তার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে পোস্ট করে।রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার বাজনাব ইউনিয়নের কাজীরটেক গ্ৰামের মৃত মামুন মিয়ার ছেলে মুছেন মিয়ার বাড়ির ঘরের বারান্দায় গ্ৰিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। তবে এ বিষয়ে কারও প্রতি কোনো সন্দেহ নেই বলে জানান নিহত পুলিশ সদস্যের বাবা মাইন উদ্দিন খাঁন।

এ বিষয়ে বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,এটি আত্মহত্যা।ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১