ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রাজাপুরে ইয়াবা সহ ছাত্রলীগের দুই মাদক কারবারি আটক তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত চাঁদাবাজ দখলবাজ,চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না --- এমপি রেজাউল ইসলাম পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার

ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:২৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:২৯:৪১ অপরাহ্ন
ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা
ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেছেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে। 

বুধবার বিকালে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি।

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

মাহফুজ আলম বলেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি