ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

আ.লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না : সারজিস

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৭:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৭:৩৬:১৩ অপরাহ্ন
আ.লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না : সারজিস আ.লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না : সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভারতের আধিপত্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ও নিষিদ্ধ হবে। কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস বলেন, ভারতের আশীর্বাদ নিয়ে কেউ বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার ও গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান চাই। এসব দাবিতে যদি আমরা শক্ত অবস্থান না রাখি, তাহলে জনগণ বলবে আমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি।

সভায় জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক শামীম এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। সভায় এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ