ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল

রাণীনগরে ভূমি মেলা উদ্বোধনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৩৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৩৪:২২ অপরাহ্ন
রাণীনগরে ভূমি মেলা উদ্বোধনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ভূমি মেলা উদ্বোধনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এই মেলার উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়। এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম,জামায়াত নেতা মোস্তফা ইবনে আব্বাস ও রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।

আয়োজকরা জানান, রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এই তিন দিনব্যাপী ভূমি মেলা চলবে। আগামী ২৭মে মেলার সমাপ্তি হবে। 

এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবাপ্রত্যাশীদের ওই স্টলগুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন ধরনের সেবা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি