ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

টাইফয়েড টিকার কোনো ক্ষতিকর দিক নেই, ধর্মীয় বাধাও নেই - চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৬:৫৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৬:৫৪:১৩ অপরাহ্ন
টাইফয়েড টিকার কোনো ক্ষতিকর দিক নেই, ধর্মীয় বাধাও নেই - চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক টাইফয়েড টিকার কোনো ক্ষতিকর দিক নেই, ধর্মীয় বাধাও নেই - চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, টাইফয়েড টিকার কোনো ক্ষতিকর দিক নেই। এটি একটি হালাল টিকা, এই টিকা গ্রহণে ধর্মীয় কোনো বাধা নেই। আমাদের জন্য টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে এ টিকার বিকল্প নেই।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, বিভিন্ন টিকা গ্রহণের সময় আমাদের মাঝে মাঝে একটু সমস্যা হয় কিন্তু টাইফয়েড টিকা গ্রহণ করলে তেমন কোনো অসুবিধা হবে না। কাজেই বাচ্চাদের মধ্যে যেন ভীতি কাজ না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী স্কাউট ও গার্লস গাইডদের উদ্দেশে তিনি বলেন, এখানে তোমরা যারা এসেছ, তোমরাই আমাদের প্রাণ। তোমরা অন্যদের উদ্বুদ্ধ করবে যেন সবাই এই টিকা গ্রহণের মাধ্যমে নিজেদেরকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে পারে। আমাদের লক্ষ্য হলো, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব বাচ্চাকে এ টিকার আওতায় আনা।

অপপ্রচারে কান না দিতে সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কেউ যেন অপপ্রচার না চালায়। আমরা ভীত হবো না, কোনো গুজবে কান দিব না। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ৫ লক্ষ বাচ্চাকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে চাই। বাচ্চারা এই টিকা নিলে টাইফয়েড জ্বরে আক্রান্ত হবে না। আগামী দিনে ইপিআই কার্যক্রমের আওতায় নিয়মিত টিকা হিসেবে টাইফয়েড এর টিকা দেওয়া হবে।

সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শুকলাল বৈদ্য এবং জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন।

কর্মশালায় স্কাউট ও গার্লস গাইডের প্রশিক্ষক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ