ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

নাটোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৬:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৬:৪৪:৩৫ অপরাহ্ন
নাটোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা  অনুষ্ঠিত নাটোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সপ্টেম্বের) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

জেলা প্রশাসক বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের এ টিকার রেজিস্ট্রেশন করা এবং এর সুফলের ব্যাপারে অবগত করতে হব।

তিনি আরও বলেন, পানিবাহিত বা দূষিত পরিবেশের কারণে হওয়া অসুখগুলো আমরা সচেতনতার মাধ্যমে নির্মূল করতে পারি। ২০২৫ সালেও যদি আমরা পানি ফুটিয়ে বা বিশুদ্ধ না করে পান করি এই ব্যাপারটা বেশ দুঃখজনক।

কর্মশালায় টাইফয়েড টিকা ও টিকাদান কার্যক্রম বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আব্দুল আউয়াল।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরিফা ইয়াছমিন,অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্কাউট ও গার্লস গাইডের সদস্যবৃন্দ।

কর্মশালার শুরুতেই টিসিভি টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

কর্মশালায় জেলায় বিভিন্ন স্কুল ও জনবসতি এলাকায় টিসিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের ওরিয়েন্টেশন দেওয়া হয়।

উল্লেখ্য, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে আগামী ১২ অক্টোবর হতের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি