ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

নিজেদের স্ত্রীদের সঙ্গে পরকীয়া করত চার বন্ধু, একজনকে খুন করে অটোরিক্সা ছিনতাই: পিবিআই

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৫:৪৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৫:৪৫:০০ অপরাহ্ন
নিজেদের স্ত্রীদের সঙ্গে পরকীয়া করত চার বন্ধু, একজনকে খুন করে অটোরিক্সা ছিনতাই: পিবিআই নিজেদের স্ত্রীদের সঙ্গে পরকীয়া করত চার বন্ধু, একজনকে খুন করে অটোরিক্সা ছিনতাই: পিবিআই
ঢাকা জেলার ধামরাইয়ে দুই বছর আগে অটোরিকশাচালক সাইদুর রহমানকে হত্যার পেছনে পরকীয়া প্রেম ও ছিনতাইয়ের ত্রিভুজ চক্র ছিল বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় সদর আলী ওরফে সোহরাব (৪৭) ও মো. আলমগীরকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরার ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা।

এসপি মো. কুদরত-ই-খুদা জানান, ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামের একটি ধানখেত থেকে ২০২৩ সালের ২৮ নভেম্বর সকালে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করে ধামরাই থানা-পুলিশ। ওই ঘটনায় এসআই আব্দুল জব্বার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। নিহত ওই ব্যক্তি অটোরিকশাচালক সাইদুর রহমান। পরে ক্লুলেস মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তভার আসে পিবিআইয়ের ওপর।


কুদরত-ই-খুদা আরও জানান, তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় ৪ সেপ্টেম্বর অভিযান চালিয়ে সদর আলী ওরফে সোহরাবকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে দেওয়া তাঁর তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৮ সেপ্টেম্বর আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।


এসপি কুদরত-ই-খুদা বলেন, এদিকে গ্রেপ্তারের পর আলমগীরকে জিজ্ঞাসাবাদে ও রিমান্ডে সদর আলীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জিজ্ঞাসাবাদের বরাতে এসপি কুদরত জানান, ভিকটিম সাইদুর রহমান, আসামি সদর আলী, আলমগীর ও জুয়েল বন্ধু। তাঁরা একই বাসায় পাশাপাশি বসবাস করতেন। যার সুবাদে সদর আলীর স্ত্রীর সঙ্গে জুয়েলের অনৈতিক সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে আলমগীরের সহায়তায় জুয়েল সদর আলীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এদিকে সদর আলী ভুক্তভোগী সাইদুরের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। অপরদিক আলমগীরও জড়াতে চান। বিষয়টি বুঝতে পেরে সাইদুরের সঙ্গে আসামি সদর আলী ও আলমগীরের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। অন্যদিকে সদর আলীর স্ত্রী জুয়েলের সঙ্গে ছয় মাস থাকার পর সদর আলীর কাছে চলে আসেন।

কুদরত-ই-খুদা বলেন, মারামারির ঘটনাকে কেন্দ্র করেই সাইদুরকে হত্যার পরিকল্পনা করেন আলমগীর, সদর আলী ও জুয়েল। পরে নগদ টাকার প্রয়োজন হলে সাইদুরকে ফুঁসলিয়ে রাতে গান শোনার অজুহাতে বাইরে নিয়ে যান তাঁরা। পরে ফেরার পথে কেষ্টখালী গ্রামের স্থানে গামছা দিয়ে মুখ বেঁধে, হাত ও পায়ে রশি দিয়ে বেঁধে কোমরে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃতদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তিন বন্ধু। পরে অটোরিকশাটি ৫০ হাজার টাকায় বিক্রি করে ভাগাভাগি করে নেন তাঁরা।

এক প্রশ্নের জবাবে এসপি কুদরত-ই-খুদা বলেন, আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জানা গেছে, হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার