ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

গণহত্যার নির্দেশ: ইনু-মাকসুদ ও তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৫:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৫:০০:১৩ অপরাহ্ন
গণহত্যার নির্দেশ: ইনু-মাকসুদ ও তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ছবি- সংগৃহীত
জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র-জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার ব্যবহার করে গুলির নির্দেশ দেয়ার প্রমাণ মিলেছে। হাসানুল হক ইনুর সঙ্গে তিনটি ,মাকসুদ কামাল ও ফজলে নূর তাপসের সঙ্গে একটি করে ফোনালাপ পরীক্ষা করে শেখ হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন বলে জবানবন্দিতে জানিয়েছেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কারিগরি ত্রুটি সারিয়ে বেলা ১টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাক্ষীর জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হয়।
 
জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি থেকে ৬৯টি কল রেকর্ড এবং ৩টি নম্বরের সিডিআর সংগ্রহ করেন তিনি। এরমধ্যে পাঁচটি কল রেকর্ডে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার ওপর গুলি চালাতে শেখ হাসিনার নির্দেশ দেয়া সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, রাজাকারদের যেভাবে ফাঁসি দেয়া হয়েছে আন্দোলনকারীদেরও একইভাবে ফাঁসি দেয়া হবে।

আরেকটি ফোনালাপে ফজলে নূর তাপসকে আশ্বস্ত করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে গুলি ও ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
 
জব্দ করা ৬৯টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা হাসানুল হক ইনু ও শেখ হাসিনার তিনটি কথোপকথন জব্দ করা হয়। এরমধ্যে দুটি ট্রাইব্যুনালকে শোনান বিশেষ তদন্ত কর্মকর্তা।
 
যে কলরেকর্ডে উঠে এসেছে, ব্লক রেইড দিয়ে গণগ্রেফতার, বোমা নিক্ষেপ ও গুলি করার বিষয়ে শেখ হাসিনার নানা নির্দেশনা।
 
বিশেষ তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এসব কলরেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করে আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
 
৬৯ টি কলরেকর্ডের মধ্যে বাকি ৬১টিতে কী আছে তা খোলাসা করেনি প্রসিকিউশন। জানানো হয়েছে, মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক