ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

দীপিকা ২০ দিনের শুটিং করেও বাদ ‘কল্কি ২’ থেকে!

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৪:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৪:৪৬:৩০ অপরাহ্ন
দীপিকা ২০ দিনের শুটিং করেও বাদ ‘কল্কি ২’ থেকে! ছবি- সংগৃহীত
কিছু দিন ধরে ফের শিরোনামে দীপিকা পাড়ুকোন। ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়েছেন তিনি। সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি থেকে পড়ার কয়েক মাসের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন ‘কল্কি’ নির্মাতারা। এই প্রসঙ্গে মিলল নতুন তথ্য।

সূত্রের খবর, প্রভাস অভিনীত ছবি থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, দীপিকা নাকি তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অভিনেত্রী জানতেন প্রথম ছবিতে যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তার পরে সিকুয়েলে তাঁর চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি অভিনেত্রীর কাল হল?

পারিশ্রমিক নিয়ে যখন তর্ক চরমে পৌঁছোয় তখন অভিনেত্রীর টিমের তরফে ‘খারাপ ব্যবহার’ করা হয়, দাবি সূত্রের। খবর, শুটিংয়ের শিডিউল, তারিখ ও সময়, সবটাই সদ্য মা হওয়া দীপিকার সুবিধার কথা মাথায় রেখেই করা হয়েছিল। এমনকি, অন্য কোনও কাজের সঙ্গেও যাতে তারিখ নিয়ে অভিনেত্রীর সমস্যা না হয়, সেই দিকেও নজর দেওয়া হয়েছিল বলে দাবি। ছবির প্রথম ভাগের শুটিংয়ের সময়েই নাকি সিকুয়েলের জন্য প্রায় ২০ দিনের কাজ সেরে রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু, শেষ পর্যন্ত বনিবনা হল না।

দিনকয়েক আগে প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে যে, ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় ভাগে ছবিতে দীপিকা থাকবেন না। তার পরেই শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এ নিজের উপস্থিতির জানান দেন দীপিকা। পাশাপাশি শোনা যাচ্ছে, ফের হলিউডেও পাড়ি দিচ্ছেন পর্দার ‘পিকু’। শোনা যাচ্ছে, ভিন ডিজলের সঙ্গে অ্যাকশন সিরিজের পরবর্তী ভাগে ফিরবেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক