ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

১৪ বছর বয়সে ছক্কার রেকর্ড বৈভব সূর্যবংশীর

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৪:৩৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৪:৩৬:৫৭ অপরাহ্ন
১৪ বছর বয়সে ছক্কার রেকর্ড বৈভব সূর্যবংশীর ছবি- সংগৃহীত
মাত্র ১৪ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। একের পর এক রেকর্ড নিজের করে নেওয়া এই কিশোর এবার ছক্কার রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেছেন।

ইংল্যান্ড সফর শেষ করে অস্ট্রেলিয়ায় খেলতে নেমেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ৬৮ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেন বৈভব। ৫টি চার ও ৬টি ছক্কায় সাজানো এই ইনিংসের মধ্য দিয়ে তিনি যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন।

এখন পর্যন্ত মাত্র ১০ ওয়ানডে ম্যাচে বৈভবের ছক্কার সংখ্যা দাঁড়াল ৪১। এর আগে এই রেকর্ড ছিল আরেক ভারতীয় উন্মুক্ত চাঁদের দখলে, যিনি ২০১১-১২ সালে ২১ ম্যাচ খেলে ৩৮ ছক্কা হাঁকিয়েছিলেন।

ছক্কার তালিকায় বৈভবের পরেই আছেন বাংলাদেশের জাওয়াদ আবরার (৩৫), পাকিস্তানের শাহজাইব খান (৩১), বাংলাদেশের তাওহীদ হৃদয় (৩০) ও ভারতের যশস্বী জয়সওয়াল (৩০)।

তবে সর্বোচ্চ রানের তালিকায় এখনও শীর্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৫৮ ম্যাচে করেছেন ১৮২০ রান। বৈভব এখন পর্যন্ত ১০ ম্যাচে করেছেন ৫৪০ রান। ধারাবাহিকতা বজায় থাকলে শান্তর রেকর্ডও ভাঙতে পারেন এই কিশোর প্রতিভা।

এদিকে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির (৫২ বলে) রেকর্ডও আগেই দখলে নিয়েছেন বৈভব। এর আগে পাকিস্তানের কামরান গুলামের দখলে ছিল ৫৩ বলে সেঞ্চুরির কীর্তি। শুধু তাই নয়, ১৭০ বছরের যুব ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৩ বছর ১৮৮ দিন) সেঞ্চুরি করেও আলোচনায় আসেন তিনি।

বয়সভিত্তিক টেস্টেও ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির (৫৮ বলে) রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। তার চেয়ে এগিয়ে আছেন কেবল ইংল্যান্ডের মঈন আলি (৫৬ বলে)। বলা যায়, বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়ে চলেছেন বৈভব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত