ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

চিনি খাওয়া ছাড়া কঠিন হতে পারে, তবে অসম্ভব নয়!

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৪:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৪:৩১:৩২ অপরাহ্ন
চিনি খাওয়া ছাড়া কঠিন হতে পারে, তবে অসম্ভব নয়! ছবি- সংগৃহীত
চিনি যে আমাদের শরীরের জন্য একপ্রকার বিষ - এমন মন্তব্য বহু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক আগেই করেছেন। গবেষণাতেও দেখা গেছে, অতিরিক্ত চিনি খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিস, ফ্যাটি লিভার, স্থূলতা বা ওবেসিটি ও হৃদরোগের গভীর সম্পর্ক রয়েছে। তাই চিনি কমানো ও এর বিকল্প খোঁজা এখন বিশেষ জরুরি হয়ে উঠেছে।

সমস্যাটা হল, চিনি আমাদের মধ্যে একপ্রকার ‘অ্যাডিকশন’ তৈরি করে, যার ফলে যাঁরা মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাঁদের পক্ষে চিনি ছেড়ে দেওয়া ভীষণ কঠিন একটা কাজ। কিন্তু অসম্ভব নয়।

সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে NHS-এর চিকিৎসক রূপি আউজলা, যিনি জরুরি বিভাগে কর্মরত একজন জেনারেল ফিজিশিয়ান, জানালেন কীভাবে তিনি নিজেই ৫টি সহজ ধাপ অনুসরণ করে চিনি খাওয়া ছাড়তে পেরেছেন।

ধাপ ১: পুষ্টিকর, ব্যালেন্সড ব্রেকফাস্ট বেছে নিন
ডাঃ রূপি জানান, আমাদের সকালের প্রথম খাবারে সাধারণত থাকে সিরিয়াল, জ্যাম, টোস্ট, জুস ইত্যাদি। তার মাধ্যমেই অজান্তে প্রচুর চিনি শরীরে ঢুকে যায়। সকালে চিনি খেলে শরীরে দ্রুত গ্লুকোজ বাড়ে, আবার হঠাৎ কমেও যায়। ফলে সারাদিন অস্বস্তি, ক্লান্তি ও বাড়তি খিদের সৃষ্টি হয়।

সমাধান: প্রোটিন ও ফাইবার-সমৃদ্ধ ব্রেকফাস্ট অপশন, যেমন ডিম, প্রোটিন জাতীয় খাবার। অথবা আগের রাতের খাবারের বেঁচে যাওয়া অংশ খাওয়া। এতে এনার্জি ও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে।

ধাপ ২: মিষ্টি পানীয় বাদ দিন
সোডা, জুস, প্যাকেটজাত স্মুদি, আইসড কফি - এসবই ‘লুকানো’ চিনির বড় উৎস। এর পরিবর্তে জল, দারচিনি মেশানো হোমমেড আইস টি, হারবাল টি অথবা ব্ল্যাক কফি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সতর্কতা: কৃত্রিম মিষ্টি (আর্টিফিশিয়াল সুইটেনার) ব্যবহার না করাই ভাল, কারণ এগুলো অন্ত্রের জীবাণু নষ্ট করতে পারে এবং চিনি খাওয়ার ইচ্ছাও পুরোপুরি কমায় না।

ধাপ ৩: মাইন্ডফুল ক্রেভিংস
চিনি খাওয়ার ইচ্ছা হলে নিজেকে প্রশ্ন করুন - আমার কি আসলেই খিদে পেয়েছে, আমার কি জলতেষ্টা পাচ্ছে, নাকি আমি শুধুই মুখ চালানোর জন্য মুখরোচক কিছু চাইছি? ডাঃ রূপি বলেন, “চিনিকে মনের আনন্দে খান, কিন্তু যা খাচ্ছেন তা মনোযোগ দিয়ে খান - যাতে এটা অভ্যাস নয়, উপভোগ্য ট্রিট হয়ে থাকে।”

ধাপ ৪: স্মার্ট শপিং
বাজারে কেনাকাটার সময় ভাল করে লেবেল দেখে নিন। ১০০ গ্রামে ৫ গ্রামের কম চিনি আছে - এমন জিনিস বেছে নিতে হবে। কারণ বেশিরভাগ সিদ্ধান্ত আসলে বাজারে কেনাকাটার সময় নেওয়া হয়, রান্নাঘরে নয়।

ধাপ ৫: যথেষ্ট প্রোটিন খাওয়া
সবশেষে, প্রোটিনই চিনির প্রতি আসক্তি কমানোর মূলভিত্তি। খাবার যদি পেট ভরানো ও সুষম না হয়, তাহলে মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়তেই থাকবে। তাই কার্বোহাইড্রেট খাওয়ার আগে প্রোটিন রাখার পরামর্শ দিয়েছেন তিনি। টোফু, পনির, মাছ, চিকেন, ডাল বা ডিম হতে পারে ভাল বিকল্প।

ডাঃ রূপি জোর দিয়ে বলেন, চিনি ছাড়ার কিন্তু কোনও শর্টকাট নেই। এটা পুরোপুরি এক লাইফস্টাইল শিফট, যা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২