ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

লক্ষ্মীপুরে চারতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৪:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৪:০৬:০২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে চারতলা থেকে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরএলাকার আঙ্গারপাড়া এলাকার পশ্চিমবাজারের একটি চারতলা ভবনের ওপর থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নিচে ফ্লোরে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। সেলিমের চারতলা ভবনের সবচেয়ে উপরের তলায় ভাড়ায় থাকতেন।

সিসিটিভি ফুটেজ ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার দুপুরে জান্নাত খেলতে গিয়ে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জান্নাত।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুরবারী বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে শিশুটি অসাবধানতাবশত খেলতে গিয়ে চারতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ