ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৫৭:২৫ অপরাহ্ন
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান ছবি- সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ১ উইকেট নিলেই সাকিবকে পেছনে ফেলে রেকর্ডের মালিক হবেন মুস্তাফিজ।

এরই সঙ্গে তিনি হবেন বাংলাদেশের প্রথম বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। মুস্তাফিজ এখন পর্যন্ত ১১৭ ম্যাচে নিয়েছেন ১৪৯ উইকেট। সমান সংখ্যক উইকেট পেতে সাকিবকে খেলতে হয়েছিল ১২৯ ম্যাচ। ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে তার ঝুলিতে আছে ৮ উইকেট। বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলেই মুস্তাফিজ বিশ্বের মাত্র চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের ক্লাবে যোগ দেবেন। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সৌধি (১৫০ উইকেট) এই কীর্তি গড়েছেন।

২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচেই ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। তারপর থেকেই তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা।

সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছেন এই পেসার। চলমান এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে সমান ৩টি করে মোট ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। আজকের ম্যাচে চোখ থাকবে মুস্তাফিজের দিকেই রেকর্ড গড়তে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪