ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন তানোরে তিন বছর যাবত ঝুলে আছে ব্রীজ নির্মাণ ঝুঁকি নিয়ে চলাচল সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের ২০ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর... বাগমারায় জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, জানালো বিশ্বব্যাংক আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু উরফি জাভেদের খোলামেলা ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

অশ্লীলতার দায়ে দিল্লির ‘গুরুজি’, ১৭ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ!

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০২:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০২:৫৩:২২ অপরাহ্ন
অশ্লীলতার দায়ে দিল্লির ‘গুরুজি’, ১৭ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ! প্রতীকী ছবি
একের পর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ আনলেন দিল্লির একটি নামকরা আশ্রমের গুরুজির বিরুদ্ধে। দিল্লি পুলিশ সূত্রে খবর, শ্রীসারদা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অন্যতম মাথা এবং আশ্রমের পরিচালক ডিপ্লোমা করিয়ে দেওয়া এবং স্কলারশিপ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করেছেন। পাশাপাশি ‘গুরুজি’-র গাড়িতে ভুয়ো দূতাবাসের নম্বরপ্লেট লাগানো ছিল।

সম্প্রতি ১৭ জন ছাত্রী দিল্লি পুলিশের দ্বারস্থ হন। তাঁদের প্রত্যেকেরই অভিযোগ, ‘গুরুজি’ অশ্লীল ভাষায় এবং কদর্য ইঙ্গিত করে ফোনে মেসেজ পাঠাতেন। কয়েক জনকে জোর করেন শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এমনকি, আশ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক জন কর্মী ‘গুরুজি’র দাবি মেনে নেওয়ার জন্য ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। অভিযোগকারিণীরা পুলিশকে এ-ও জানিয়েছেন, কয়েক জন মহিলাকর্মী তাঁদের জোর করেছিলেন ‘গুরুজি’র কাছে যেতে, তাঁর ঘনিষ্ঠ হতে।

দিল্লি দক্ষিণ-পূর্ব জেলা পুলিশের যুগ্ম অধিকর্তা অমিত গোয়েল জানান, প্রত্যেকটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থা-সহ বেশ কিছু অভিযোগে মামলা রুজু হয়েছে।

অভিযুক্ত ‘গুরুজি’ যেখানে থাকেন এবং তাঁর অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ‘গুরুজি’র একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, ভুয়ো নম্বরপ্লেটের গাড়ি ব্যবহার করতেন তিনি। গাড়িটি দূতাবাসের বলে দাবি করা হয়েছিল। তা সর্বৈব মিথ্যা। অন্য দিকে, এমন অভিযোগ উঠতেই ওই ‘গুরুজি’কে শিক্ষা প্রতিষ্ঠানের পদ থেকে তড়িঘড়ি ছেঁটে ফেলা হয়েছে বলে খবর।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন