ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ কী কী ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: সংসদে অর্থমন্ত্রী রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর-শিক্ষক হেনস্তা: শাস্তির মুখে ছাত্রদলের ৫ নেতা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২ ভূঞাপুরে ধানক্ষেতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ রাজশাহীতে মদ্যপানে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বাঁশখালীতে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩ আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক

মধ্যরাতে অনৈতিক সম্পর্কে পুত্রবধূ, শ্বশুরের কাছে হাতেনাতে ধরা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:৩৮:২২ অপরাহ্ন
মধ্যরাতে অনৈতিক সম্পর্কে পুত্রবধূ, শ্বশুরের কাছে হাতেনাতে ধরা মধ্যরাতে অনৈতিক সম্পর্কে পুত্রবধূ, শ্বশুরের কাছে হাতেনাতে ধরা
সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন পশ্চিমপাড়া গ্রামে মধ্যরাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে নিজ গৃহবধূকে হাতেনাতে আটক করেছেন তার শ্বশুর। আটককৃত ওই নারী মোছা. শিফা খাতুন (২৩)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাজমুল হাসানের স্ত্রী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে আটকের এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, শিফা খাতুনের স্বামী সৈনিক নাজমুল হাসান বর্তমানে কুয়েত মিশনে কর্মরত রয়েছেন। এ সুযোগে স্ত্রী শিফা খাতুন তার বাবার বাড়ির এলাকার সলঙ্গা থানার বড় গজা গ্রামের প্রতিবেশী যুবক নাবিলের (২৪) সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে শিফা ও নাবিলের মধ্যে সম্প্রতি যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তারা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। সোমবার গভীর রাতে আড়িয়ামোহন পশ্চিমপাড়া গ্রামে নাজমুল হাসানের বাড়িতে অনৈতিক সম্পর্ক স্থাপনকালে শ্বশুর জহুরুল ইসলাম হাতেনাতে তাদের আটক করেন।

ঘটনার পরপরই খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেনাবাহিনীর কিছু সদস্যও সেখানে উপস্থিত হন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। বিষয়টি সংবেদনশীল হওয়ায় উভয় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সৈনিক নাজমুল বিদেশে দেশের জন্য কাজ করছেন, আর এদিকে তার পরিবারের এমন ঘটনা আমাদের সবাইকে বিব্রত করেছে।

আরেকজন স্থানীয় বাসিন্দা আসমা খাতুন বলেন, শ্বশুর নিজে হাতেনাতে ধরে ফেলায় ঘটনা নিয়ে আর গোপন রাখার সুযোগ নেই। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে ন্যায়বিচার করুক।

এ দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর উপস্থিতির কারণে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার