ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

সবার জন্য সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৫১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৫১:৩৩ অপরাহ্ন
সবার জন্য সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর সবার জন্য সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর
পুলিশের পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যম-সহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি প্রতারকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতারক নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কখনো পুলিশ কর্মকর্তার পরিচয়ে ফোন করছে, আবার কখনও সামাজিক মাধ্যমে তাদের ছবি ও নাম ব্যবহার করছে।

এআইজি ইনামুল হক বলেন, সাধারণ মানুষকে অনুরোধ করছি কেউ যদি পুলিশের পরিচয়ে সন্দেহজনকভাবে কোনো বার্তা বা ফোন পান, তাহলে সেটি যাচাই করে দেখুন। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন।

তিনি আরও জানান, প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সদর দপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এমন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সূত্র: যুগান্তর

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার