ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৫:১৯ অপরাহ্ন
স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ
জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার গ্রামের বাড়ি বেড়াতে আসেন নববধূ। সেখানে স্বামীকে বেঁধে রেখে ওই নববধূকে গণধর্ষণ করেন ৪ যুবক। এ সময় ভিডিও ধারণ করে পুনরায় কুপ্রস্তাব দেয়। 

গত ১৭ জুন রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার ৩ মাস পর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

জনা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১৮ বছরের এক তরুণী পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। বিয়ের কিছুদিন পর ঈদের ছুটি কাটাতে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ১৭ জুন রাতে স্বামী-স্ত্রী বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একই গ্রামের চার যুবক দম্পতির কাছে জানতে চায় বিয়ের কাবিননামা আছে কিনা। এ কথা বলেই স্বামীকে পিটিয়ে আহত করে বেঁধে রাখে এবং তার স্ত্রীকে পাশের স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।নববিবাহিত দম্পতি লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রেখে ঢাকায় চলে যান। 

কিন্তু ধারণ করে রাখা ধর্ষণের ভিডিও তরুণীকে পাঠিয়ে আবারও কুপ্রস্তাব দেয় ধর্ষকরা। বিষয়টি তরুণী তার মাকে জানালে তার মা বাদী হয়ে তিন মাস পর গত ২০ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। 

মামলার আসামিরা হলেন- চকারচর গ্রামের শাহাজলের ছেলে আলিম (২৭), শিক্ষক কবিরুল মাস্টারের ছেলে বিদ্যালয় ঝাড়ুদার রিপন (২৬), আমের আলীর ছেলে বিপ্লব (২৬) ও মিরাজুলের ছেলে খলিল (২৫)।

গত ২১ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ গাজীপুরের কোনাবাড়ী থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করে।

ওই নববধূর মা জানান, সপরিবারে তারা ঢাকায় বসবাস করেন। গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা। স্থানীয় প্রভাবশালীর ছেলেরা তার মেয়েকে গণধর্ষণ করে। ভিডিও দেখিয়ে পুনরায় কুপ্রস্তাব দিলে বিষয়টি তার মেয়ে তাকে জানায়। তিনি মামলা করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গণধর্ষণের মামলায় একজনকে কোনাবাড়ী থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়ে আবেদন করা হয়েছে। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, ৪ জনের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক