ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য শুধু ইসরায়েল নয়, নরেন্দ্র মোদিও দায়ী: প্রকাশ রাজ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:০৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:০৯:০৯ অপরাহ্ন
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য শুধু ইসরায়েল নয়, নরেন্দ্র মোদিও দায়ী: প্রকাশ রাজ ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য শুধু ইসরায়েল নয়, নরেন্দ্র মোদিও দায়ী: প্রকাশ রাজ
ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে চলমান নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন। 

গত ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

অভিনেতা প্রকাশ রাজ বলেন, ফিলিস্তিনিদের সাথে যে অন্যায় হয়েছে, তার জন্য ইসরায়েল এককভাবে দায়ী নয়। এজন্য দায়ী যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদির নিশ্চুপ অবস্থানও দায়ী।

তিনি আরও বলেন, যখন আমাদের শরীরে কোনো ক্ষত তৈরি হয়, যদি আমি নীরব থাকি, তা শুধু আরও খারাপ হয়। অনুরূপভাবে, যদি কোনো জাতি ক্ষতগ্রস্ত হয় এবং আমরা নীরব থাকি, সেই নীরবতাই জাতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে।

যুদ্ধের মানবিক ক্ষতির কথা তুলে ধরে হৃদয়বিদারক কবিতা পাঠ করেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, যুদ্ধ শেষ হবে। নেতারা হাত মেলাবে এবং চলে যাবে। বাস্তবতা হচ্ছে কিন্তু কোথাও একজন বৃদ্ধা মা তার ছেলের অপেক্ষায় থাকবে, একজন স্ত্রী তার স্বামীর অপেক্ষায় থাকবে, আর সন্তানরা তাদের পিতার অপেক্ষায় থাকবে।

প্রসঙ্গত, একযোগে চার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি, আন্তর্জাতিক আদালতে তেলআবিবের বিচারের দাবিতে চলছে এই আন্দোলন। চলতি সপ্তাহের শুরু থেকেই ইতালি, গ্রিস, ভারতসহ বিভিন্ন দেশে জোরালো হয়েছে বিক্ষোভ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক