ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পূজা পালনে প্রস্তুত : র‌্যাব-৫

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫২:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পূজা পালনে প্রস্তুত : র‌্যাব-৫ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পূজা পালনে প্রস্তুত : র‌্যাব
বাংলাদেশের মতো অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার এমন মনোভাব নেই বলে মন্তব্য করেছেন র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

র‌্যাব অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। আমার মনে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এতটা সহায়তা এবং সহযোগিতার মনোভাব নেই। গতবার এমনকি মাদ্রাসার ছাত্ররাও পূজামণ্ডপ পাহারায় অংশ নিয়েছিল এর তো তুলনা হয় না।’

তিনি জানান, র‌্যাব-৫-এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও বেশি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদকের সঙ্গে র‌্যাবের সরাসরি যোগাযোগ আছে। ‘ষষ্ঠী পূজার আগে প্রতিমা নির্মাণের স্থানগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। টহল টিমও মাঠে রয়েছে,’ যোগ করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, ‘ষষ্ঠী পূজা থেকে মণ্ডপ ও আশপাশের রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র‌্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। হুমকি পর্যবেক্ষণ করে দেখেছি, বিশেষ কোনো হুমকি নেই। তবুও নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে। আশা করি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজার সূচনা হয় রাজশাহীর তাহেরপুর থেকে। তাই রাজশাহীর পূজার গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে আরও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হয়। আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি