ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মধুপুরে ইয়াবাসেবীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:০৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:০৫:২২ অপরাহ্ন
মধুপুরে ইয়াবাসেবীকে ৬ মাসের  কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট মধুপুরে ইয়াবাসেবীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড  এলাকার এক ইয়াবাসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে, ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া  হয়েছে।
মঙ্গলবার  ( ২৩ সেপ্টেম্বর)  উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড  এলাকার  আব্দুস সামাদ এর ছেলে মাদকাসক্ত  ইয়াবাসেবী রবিউলকে (২৮) আটক করা হয়। মাদকাসক্ত  রবিউল  ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের ওপর মারমুখী আচরণ করছিল। 

সন্তানের অত্যাচারে ত্যক্তবিরক্ত বাবা-মার অভিযোগের ভিত্তিতে  মাদকাসক্ত রবিউলকে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন মধুপুর থানার উপ পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন। 

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো.  জুবায়ের হোসেন।

এ সময়  উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন  জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার সময় সহায়তা করেন মধুপুর থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক