ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

অম্বেডকরকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জাহ্নবী!

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৯:৫৯ অপরাহ্ন
অম্বেডকরকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জাহ্নবী! ছবি: সংগৃহীত
বিআর অম্বেডকরকে নিয়ে মন্তব্য করে বিপাকে জাহ্নবী কপূর। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছিলেন অভিনেত্রী। নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর প্রদর্শনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক সাক্ষাৎকারে তাঁর চরিত্র সুধাকে নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন অম্বেডকর প্রসঙ্গ। জাহ্নবীর বক্তব্য, অম্বেডকর সমাজের জন্য যা কিছু করেছেন, সবটাই তিনি সমর্থন করেন। এর পরেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। প্রশ্ন উঠতে থাকে, সত্যি কতটা অম্বেডকর সম্পর্কে জানেন জাহ্নবী।

‘হোমবাউন্ড’ ছবিতে সুধা চরিত্রটি অম্বেডকরের সমর্থক। বাস্তবে অম্বেডকরের রাজনৈতিক আদর্শ তিনি নিজেও সমর্থন করেন বলে জানান জাহ্নবী। অভিনেত্রী বলেন, “অম্বেডকর সমাজে এত কিছুর পক্ষে কথা বলেছেন এবং লড়াই করেছেন। সেগুলির সমর্থন করি আমি। তাঁকে কিছু কারণের জন্যই এই ভাবে সম্মান করা হয়। সমাজের জন্য তিনি যা কিছু করেছিলেন, তার সমর্থন করি আমি।”

এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে অম্বেডকরকে আরও ভাল ভাবে বুঝেছেন বলে জানিয়েছেন তিনি। জাহ্নবীর এই মন্তব্য শুনেই নেটাগরিকের দাবি, অম্বেডকরকে ভাল ভাবে চেনেনই না জাহ্নবী। এক নিন্দক বলেছেন, “কত কিছুই বললেন জাহ্নবী। কিন্তু কিছুই স্পষ্ট করে বলতে পারলেন না। আসলে আপনি কিছুই জানেন না।” আরও একজন প্রশ্ন তুলেছেন, “আচ্ছা জাহ্নবী বলুন তো, অম্বেডকর সমাজের জন্য ঠিক কী কী করেছিলেন?”

‘হোমবাউন্ড’ ছবিতে অভিনয় করার পরে রাজনীতিতেও আগ্রহী হয়েছেন জাহ্নবী। এই ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম সুধা। সেই চরিত্র হয়ে উঠতেও সাহায্য করেছেন পরিচালক নীরজ ঘেয়ান। পরিচালকের জন্যই রাজনীতি নিয়ে তিনি নতুন করে ভাবছেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, “আমাকে এত গভীরে গিয়ে ভাবতে উৎসাহ দেওয়ার জন্য ওঁর কাছে আমি ঋণী হয়ে থাকব। চলচ্চিত্র, ইতিহাস ও রাজনীতি নিয়ে আমি সব সময়েই কৌতূহলী। এ ছাড়া, তিনি যে ভাবে মানুষকে সম্মান করেন এবং সবার সঙ্গে ওঁর আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। ওঁর সঙ্গে কাজ করা সত্যিই বিরাট প্রাপ্তি একজন অভিনেতার কাছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক