ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৩:১২ অপরাহ্ন
সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন ফাইল ফটো
সিলেটের তিনটি সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ)। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

গতকাল শনিবার (২৪ মে) গভীর রাত থেকে আজ রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত তাদেরকে পুশ ইন করা হয়। এদের মধ্যে বিয়ানীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত আড়াইটার থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

এদিকে, রোববার ভোরে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে পুশ ইন করে (বিএসএফ)। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

আটককৃতদের দাবি, তারা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। পরে তারা দেশটির হরিয়ানা রাজ্যে বসবাস শুরু করে। গত ছয়-সাত দিন আগে তাদেরকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে আজ রোববার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১